মানিকহাটে উন্মুক্তভাবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই
এম এ আলিম রিপন/ শরিফুল ইসলামঃ সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান এই শ্লোগানকে সামনে রেখে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মানিকহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এর আয়োজন উন্মুক্ত পদ্ধতিতে এ যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানাযায়, এবারে ২০১৯-২০ ইং অর্থবছরে মানিকহাট ইউনিয়ন থেকে ৭২ জন বয়স্কভাতাভোগী, ৬০ জন অস্বচ্ছল বিধবাভাতা ভোগী এবং ২৭ জন প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন করা হয়েছে। এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতীতে এ যাচাই বাছাই করা হবে। পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর জানান পর্যায়ক্রমে সকল বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী এই কার্যক্রমের আওতায় আসবে।




No comments