বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে সুজানগর যুবলীগের প্রস্তুতি সভা
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সর্দার রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, হাটখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল হক,সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বকুল হোসেন, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাল উদ্দিন খলিফা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, মানিকহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, রানীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ভাঁয়না ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুনর রশীদ বাদশা, সাধারণ সম্পাদক শাহীন সরকার ও দুলাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জনি প্রমুখ।
সভায় সুজানগর উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, যুবলীগ নেতা ফিরোজ খাঁন আচ্চু, সরদার রুহুল আমিন, রাকিব হাসান শাহীনরাকিবুল হাসান রতন, জায়দুল হক জনি, সাচ্চু, জাহাঙ্গীর আলম সবুজ সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।




No comments