শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসাবে তরিত কুমার কুন্ডুর যোগদান
এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসাবে তরিত কুমার কুন্ডু যোগদান করেছেন। এর আগে তিনি সুজানগর মহিলা ডিগ্রি কলেজে ১৯৯৮ সাল হতে কর্মরত ছিলেন । এবং তিনি সুজানগর মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা।
এছাড়া তিনি বর্তমানে সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করে চলেছেন। এদিকে নতুন উপাধ্যক্ষ তরিত কুমার কুন্ডুকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মোঃ মন্জুর কাদের সহ প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষকমন্ডলী।
এ সময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামছুজ্জামান ডন, শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আফরোজা পারভীন, মালেকা পাভীন,কাজী সিরাজুল ইসলাম,আব্দুল বাতেন, তোফাজ্জল হোসেন, সিদ্দিকুর রহমান,প্রভাষক আবু জাহিদ,মাহবুব হোসেন, শেখ মোহাম্মদ আলী আল আমিন, নূরুল আলম, মামুনর রশিদ, সৈয়দা সাফিনা তাসনিম, তাকরিমা খানম, শরিফা খাতুন, শাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সালেহা আক্তার, মনিরুজ্জামান, কবিতা জামান, সিরাজুল ইসলাম মিয়া, আব্দুল মান্নান, রওশন আলী, লিটন কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন হোমার, আব্দুর রহিম,রুহুল আমীন, শরিফুল ইসলাম খন্দকার, জাফরুন্নাহার সেলী, রেজাউল করিম, রাফিজা বারী, জহুরুল ইসলাম রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাহাবুর রহমান, পিযুষ কুমার সরকার, নুরুন্নাহার আক্তার, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বজ্রেন্দ্রনাথ, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক এমএম শাহিনুর রহমান, শ,চ,শি জানে আলম, প্রদর্শক জাহাঙ্গীর আলম, আজিম উদ্দিন, সহকারী গ্রন্থগারিক এমএম মাহাবুদ্দিন, অফিস সহকারী আব্দুল আজিজ সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যাযের স্টাফগন উপস্থিত ছিলেন।
এদিকে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের নতুন উপাধ্যক্ষ তরিত কুমার কুন্ডু তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এ জন্য প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলীর আন্তরিক সহযোগিতা ও সকলের আর্শিবাদ কামনা করেছেন।





No comments