সুজানগরে সততা স্টোর উদ্বোধন
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সততা স্টোরের উদ্বোধন করা হয়।
দুদক (সজেকা) পাবনার সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, দুদক (সজেকা) পাবনার সহকারী পরিচালক আতিকুর রহমান।
অন্যদের মাঝে সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জালাল উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষা উপকরণগুলোর মধ্যে ছিল স্কুল ব্যাগ,স্কেল ও খাতা।




No comments