সুজানগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
পাবনার সুজানগর উপজেলায় ৪৮তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলীর সভাপতিত্বে ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর পরিচালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।
এ সময় সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান,সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান লিটন, কার্য নির্বাহী সদস্য লিয়াকত আলী লিটন, কাজেম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments