ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলা থেকে ৮৯৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে  প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরকারীভাবে ধান সংগ্রহ শুরু করা হয়েছে ।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে স্থানীয় খাদ্যগুদাম চত্বরে ২০১৯-২০ মৌসুমে সরকারীভাবে অভ্যন্তরীণ এ আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ধান সংগ্রহের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন ও উপ খাদ্য পরিদর্শক ওয়াহিদ মোস্তফা (মিল্টন)। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার  জানান ২০২০ সালের ২৮ ফেব্রয়ারী পর্যন্ত এই উপজেলার কার্ডধারী কৃষকেরা প্রতি কেজি ২৬ টাকা দরে সরকারের কাছে এ আমন ধান বিক্রয় করতে পারবে। আর প্রতিটি কৃষক সর্বনি¤œ ১৫০ কেজি থেকে শুরু করে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রয় করতে পারবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন এবারেও যেন উপজেলার প্রান্তিক পর্যায়ের প্রকৃত কার্ডধারী কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৮৯৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয় এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।  

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন  উপজেলায় এই আমন ধান সংগ্রহে কারো বিরুদ্ধে কোন ধরণের অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments

Powered by Blogger.