সুজানগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি)বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নুর-উর-রহমান।উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন,স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আব্দুল হালিম প্রমুখ। কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ রানুয়ারা খাতুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম, প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,মানিকহাট ইউপি চেয়ারম্যান এসএম আমিনুল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নিজামউদ্দিন আজগর আলী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত বাচ্চু, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাল উদ্দিন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ, অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও প্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠি প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।





No comments