পাবনায় বিজয়ী উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ পাবনায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন সহ জেলার সকল উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার উপ পরিচালক সালমা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলার ৯ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ৯ জন সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনার ৯ উপজেলার ৬টিতে আওয়ামীলীগ এবং ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেন।




No comments