নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদে সুজানগরে মানববন্ধন
ওমর ফারুক হৃদয়ঃ ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল দশটায় সুজানগর পূজা উদযাপন পরিষদ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,
সুজানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, ও হিন্দু ধর্মীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু সহ স্থানীয় হিন্দু ধর্মালম্বীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় তারা নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের উপর।





No comments