ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পিতার আদর্শকে বুকে ধারণ করে সুজানগরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবেঃ উপজেলা চেয়ারম্যান-শাহীন


এম এ আলিম রিপনঃ পিতার আদর্শকে বুকে ধারণ করে সুজানগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শাহীনুজ্জামান শাহীন। গত শনিবার শপথ গ্রহন শেষে রবিবার প্রথম কার্যদিবসে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি আরো  বলেন আমার পিতা সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম  যেভাবে সুজানগরের উন্নয়নে কাজ করে গেছেন ঠিক একইভাবে আমি কাজ করে যেতে চাই।আর এ জন্য তিনি সুজানগর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী সহ সুজানগরের প্রতিটি মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামানা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠিত  উক্ত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। সভায় অন্যদের  মাঝে বক্তব্য রাখেন সুজানগর  পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন প্রমুখ। পরে সুজানগরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জল ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধরী।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন,থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম,  প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, মানিকহাট ইউপি চেয়ারম্যান এসএম আমিনুল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সুজানগর পৌর আ’লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, তাঁতীবন্দ ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ভাঁয়না ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সাতবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আমজাদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস মল্লিক, সাধারণ সম্পাদ শফিউল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক নাছির খলিফা, সাগরকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ নেওয়াজ খান টিপু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সদ্দার তোফায়েল আহম্মেদ, হাটখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, রাণীনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, আহম্মদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শামসুর রহমান, দুলাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, নিজামউদ্দিন আজগর আলী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। 

সভায় শাহীনুজ্জামান শাহীন উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় দলের কর্মকান্ডে আরো গতি আসার পাশাপাশি সুজানগরের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবেন  বলে জানান সুজানগর উপজেলা আওয়ামীলীগের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষেরা।আর শাহীনুজ্জামান শাহীনের জন্ম বাংলাদেশ আওয়ামী রাজনৈতিক পরিবারে হওয়ায় তিনি স্কুল জিবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং ঢাকা কলেজে পড়াশুনা করা অবস্থায় ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।পরে তিনি নিজ উপজেলায় অবস্থান করে রাজনীতি শুরু করেন ।আর অল্প দিনের মধ্যেই তিনি সাংগঠনিক যোগ্যতা এবং দলের জন্য নিবেদিত প্রাণ একজন কর্মী হিসাবে কাজ করায় দলীয় নেতাকর্মীদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হন বলেও জানান উপস্থিত সকলে । উল্লেখ্য শাহীনুজ্জামানের পিতা আবুল কাশেম সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি থাকা অবস্থায় গত ২০১৬ সালের ১ অক্টোবর মারা যান।পরে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল কাদের রোকন। এরপর ২০১৯ সালের ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম এর কনিষ্ঠ পুত্র শাহীনুজ্জামান শাহীন। 

No comments

Powered by Blogger.