সুজানগরে ১২১ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ
আনিসুর রহমান আনিসঃ পাবনার সুজানগর উপজেলার ১২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রবিবার উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে উক্ত মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সামগ্রী তুলে দেন প্রধান অতিথি পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও সুজিৎ দেবনাথ, পাবনা সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, ওসি শরিফুল আলম, শিক্ষা অফিসার মিনা পারভিন ও প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।




No comments