ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত


আনিসুর রহমান আনিসঃ পাবনার সুজানগর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সুজানগর উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠিত  উক্ত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। এ সময় অন্যদের মাঝে  পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মানিকহাট ইউপি চেয়ারম্যান এসএম আমিনুল ইসলাম, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধরী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সভা শেষে  সুজানগর উপজেলা প্রশাসন,বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল,সহ-সভাপতি তরিত কুমার কুন্ডু, জামিলুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, কার্য-নির্বাহী সদস্য তৌফিক হাসান সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানান ।

No comments

Powered by Blogger.