সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমিনপুর থানা অফিসার ইনচার্জ মমিনুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত ) অরবিন্দু সরকার, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এ এস এম সামছুল আলম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, আব্দুল মজিদ মন্টু, শাহজাহান আলী খান, বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং, তোফাজ্জল হোসেন তোফা, সাবেক শিক্ষা কর্মকর্তা ইস্কেন্দার আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করা সহ পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুজানগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মতিন। এর আগে দুপুর ৩টায় উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আবুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমিনপুর থানা অফিসার ইনচার্জ মোমিনুর রহমান, সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দু সরকার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments