বাংলাদেশ স্কাউটস্ সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ স্কাউটস্ সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্কাউটস্ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস্ সুজানগর উপজেলা শাখার সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের স্কাউটস্ লিডার আখতারুজ্জামান (জর্জ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা স্কাউটস্ এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিধান চন্দ্র ঘোষ, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিশনার আমজাদ হোসেন, বাংলাদেশ স্কাউটস্ সুজানগর উপজেলা শাখার সহ-সভাপতি আনোয়ারুল হক,রকিবুল হক, কোষাধ্যক্ষ নবাব আলী, উপজেলা কাব লিডার শফিউল আজম, ইউনিট সভাপতি আলমগীর হোসেন খান ও বাংলাদেশ স্কাউটস্ সুজানগর উপজেলা শাখার সহ-যোজিত সদস্য মাওলানা মাহাতাব উদ্দিন প্রমুখ। কাউন্সিলের ২য় পর্বে নতুন কমিটি গঠন ছাড়াই শেষ হয়।
এর আগে কাউন্সিলের ১ম পর্বের শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানাযায় কাউন্সিলে উপস্থিত অনেক সদস্য গোপন ভোটের মাধ্যমে নতুন কমিটির সম্পাদক সহ অন্যান্য পদে নির্বাচন দাবি জানালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুইজন সদস্য হলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিধান চন্দ্র ঘোষ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এদিকে নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশ স্কাউটস্ সুজানগর উপজেলা শাখার নতুন কমিঠি গঠন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।





No comments