ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে শুভ জম্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা


সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ সুজানগরে শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি সুজানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় নন্দিতাপাড়া বারোয়ারী হরিবাসর মন্দির চত্বরে গিয়ে শেষ হয় । 

শোভাযাত্রায় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, পাবনা জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন্দ্রনার্থ (কাশী বাবু), স্বপন কুমার দাস, যুগ্ন সম্পাদক সুভাষ কুমার সরকার, শুকচাঁদ, সাংগঠনিক সম্পাদক বিজন কুমার পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী বিদ্যুৎ কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বিষ্নপদ হালদার, বারোয়ারী হরিবাসর মন্দির কমিটির সহ-সাধারণ সম্পাদক অচিন্ত কুমার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহন করেন । 

পরে বারোয়ারী হরিবাসর মন্দির চত্বরে মন্দির কমিটির সভাপতি ও সাবেক জেলা ত্রাণ কর্মকর্তা শ্রী অজিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।  

No comments

Powered by Blogger.