সুজানগর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার উদ্যোগে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, রাজনীতিবিদ, সুশিল সমাজের নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পৌরসভার সম্মেলন কক্ষে সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন,পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক,সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু,পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, মনসুর আলী মন্টু, আনিছুর রহমান খোকন, ব্যবসায়ী বাবু ও সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ।
সভায় বক্তারা জানান বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্কের নাম ডেঙ্গু। যা এখন আমাদের উপর জেঁকে বসেছে। যার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার, পুলিশ ও সচিবের স্ত্রীও মারা গেছেন। আর এটি হচ্ছে এডিস মশা’র কামড়ে। তাই এই ভয়াবহ ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের সকলের প্রধান কাজ হবে এই এডিস মশার বংশ বিস্তার রোধ করা।
বাড়ীতে কিংবা বাড়ীর আশপাশে জমে থাকা স্বচ্ছ পানি ও ছাদের উপর রাখা ফুলের টবে জমে থাকা পানিতে এই এডিস মশা ডিম পারে। তাই সেগুলি পরিস্কার করার সাথে সাথে পাত্রের গায়ে লেগে থাকা ডিম নষ্ট করতে হবে। এবং এ ডেঙ্গু জ¦র থেকে মুক্ত থাকার জন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে।
শুধু আমরা সচেতন হলে হবে না সাধারন মানুষকেও এ রোগ সর্ম্পকে সচেতন করতে হবে। এক কথায় সকলের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু জ¦র নিরাময় সম্ভব বলে মতামত প্রকাশ করেন বক্তরা। সভায় পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং করা সহ পৌরসভার সকল ডোবা, নর্দমা, অপরিচ্ছন্ন স্থানগুলো পরিস্কার করা এবং ডেঙ্গু প্রতিরোধে সকল ধরনের ওষুধ ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।




No comments