ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


এম এ আলিম রিপনঃ  সুজানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিন নামে ২ বছরের  এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে সুজানগর পৌরসভার নিউগির বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সে  স্থানীয় নিউগির বনগ্রাম এলাকার বাবলু মৃর্ধার ছেলে।

মারা যাওয়া শিশুটির পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার দুপুর একটার দিকে নিজ বাড়িতে রাখা অটো ভ্যানের ব্যাটারি বৈদ্যুতিক লাইনে চার্জে দিয়ে রাখে পরিবারের সদস্যা। এ সময় সবার অজান্তে  সেখানে শিশুটি গিয়ে  বৈদ্যুতিক লাইনের প্লাগে হঠাৎ আঙ্গুল ডুকিয়ে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

No comments

Powered by Blogger.