আব্দুল কাদের বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ০১ সেপ্টেম্বর পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু’র সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এর আগে কাউন্সিলের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কাউছার আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কাশেম ইকবাল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাউয়াল বিশ্বাস।
এদিকে প্রধান শিক্ষক আব্দুল কাদের বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি ও সুজানগর শহদি দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক আব্দুল কাদের তাকে নির্বাচিত করায় জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।




No comments