বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি-ফিরোজ কবির
এম এ আলিম রিপনঃ স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা কাপুরুষের মতো অতর্কিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কিছুদিনের জন্য করলেও তা ধরে রাখতে সক্ষম হয়নি। তারা সত্যকে অস্বীকার করে মানুষের মধ্যে মিথ্যাচার করে স্বাধীনতার ইতিহাসকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।
বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোকে বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির । (২ রা সেপ্টেম্বর) সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমপি আরো বলেন অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে অনেকদুর এগিয়ে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর প্রতি আল্লাহর দয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অল্প সময়ের মধ্যে তিনি সফলতা এনে দিয়েছেন। এবং তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রী যেন বঙ্গবন্ধুর স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করতে পারেন এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন এমপি। এ সময় উপস্থিত যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন নীতি-আদর্শ না থাকলে নেতা হওয়া যায় না। হওয়া গেলেও তা সাময়িক। সেই নেতৃত্ব দেশকে কিছু দিতে পারে না। মানুষের ভালোবাসা-আস্থা অর্জন করতে হবে। এটিই রাজনীতিকের জীবনের একমাত্র সম্পদ। যদি নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে গড়ে তুলতে হয় তাহলে তার মতো ত্যাগী কর্মী হিসেবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে।
স্থানীয় এন এ কলেজ মাঠে উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওহাব,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক ও সাকিরুল ইসলাম রনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দস ছাত্তার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফাহিমুল কবীর শান্ত, শেখ লালু, আব্দুল্লাহ আল মামুন বাবু, মামুন হায়দার রনি, শাহিনুর রহমান পলাশ, ওসমান গণী, আরিফুল ইসলাম টিংকু, ফজলে শাহরিয়ার বিপু, সৌহাদ বসাক সুমন, রাজ আহমেদ রনি, নাছির উদ্দিন শুভ, আসিফ ইকবাল জনি, আহসান হাবিব, সোহানুর রহমান সোহান, এইচ এম হিমেল, শাকিল খান, আজমল শেখ, আব্দুল্লাহ আল মামুর, সাজ্জাদুর রহমান তারেক, একরাম হোসেন, আহসানউল্লাহ, মাহবুবুর রহমান মান্নান, সুজানগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি রাজা হাসান,সহ সভাপতি লাভলু, মজিবর, চুন্নু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ্দুজ্জামান মানিক, শওকত, প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সাধারণ সম্পাদক শেখ মিলন, ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান রুবেল ও রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ।
সভা শেষে আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়। উল্লেখ্য এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি হতে দিনরাত তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেমের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমেদ এবং সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদ এর পুত্র সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সাইদ। এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হতে দিনরাত তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন সাবেক ছাত্রলীগ নেতা সেলিম শেখ এবং সুজানগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফার ভাই জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।





No comments