সুজানগরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগরে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে এক মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।রবিবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাসব্যাপি বিনামূল্যে শুরু হওয়া এ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মাসব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহমেদ।অনুষ্ঠানে সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকবো) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় সুজানগর উপজেলার ২০ জন নারী ও ২০ জন পুরুষ বিনামূল্যে এ প্রশিক্ষণ গ্রহন করবেন।



No comments