ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌর বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সুজানগরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুজানগর পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

রবিবার সকাল ১০টায় বের হওয়া শোভাযাত্রাটি সুজানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সুজানগর পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার শামসুর রহমান এর সভাপতিতে এবং  পৌর বিএনপি’র  সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা  ইয়াকুব প্রাং, আব্দুল মাজেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌর যুবদলের যুগ্ন আহবাযক শাহজাহান শেখ, রাজা শেখ, যুবদল নেতা রাজা, সুজানগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রইচ উদ্দিন, আরিফ, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ বিশ্বাস, যুগ্ন আহবায়ক বাবু খান, ছাত্রদল নেতা আলহাজ্ব, আলামিন, আসলাম রকি, মাসুদ সিরাজুল ইসলাম সিরাজ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সুজানগর উপজেলা শাখার আহবায়ক আব্দুল হালিম প্রমুখ। 

বক্তারা অতি দ্রুত বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  মুক্তির দাবি জানান। এ সময় তারা আরো জানান বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র করে লাভ হবেনা মন্তব্য করে বক্তারা আরো বলেন এরশাদের সময় এবং ওয়ান-ইলেভেনের সময় বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তা সফল হয়নি। তাই এ সরকারের আমলেও বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবেনা। 

No comments

Powered by Blogger.