সুজানগর উপজেলা যুবলীগের ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন
নিজস্ব প্রতিনিধিঃ সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেনকে মারপিট এবং উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান রুবেল এর নামে হয়রানীমূলক আমিনপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন সুজানগর উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।
বিবৃতিতে তারা বলেন গত শুক্রবার সাগরকান্দি বাজারস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলের পথরোধ করে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেনকে মারপিট করায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের নিকট। এছাড়া নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রুবেল সাগরকান্দি ইউনিয়নের অসত্য একটি ঘটনা সর্ম্পকে সে কোন কিছু না জানলেও উক্ত ঘটনায় তার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এবং যারা থানায় এ ধরণের মিথ্যা অভিযোগ দায়ের করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের নিকট নেতৃবৃন্দ।



No comments