ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধিঃ অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। আওয়ামী সরকারের সকল প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন উপেক্ষা করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। 

১ সেপ্টেম্বর রবিবার বিকেলে সুজানগর উপজেলা বিএনপি’র আয়োজনে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেন, তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের দিক-নির্দেশনা মোতাবেক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলা ও নির্বাচনের মাধ্যমেই জাতির মুক্তি নিশ্চিত করতে হবে। 

জুলুম নির্যাতন করে দেশে কোন সরকারই আজীবন টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও পারবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগনের হাতে ক্ষমতা ফিরিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান তিনি। সুজানগর উপজেলা বিএনপি’র সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি হারুন মোল্লার সঞ্চালনায়  প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ শাহ ঝন্টু, ও জেলা  জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট আরশেদ আলম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি এবিএম তৌফিক হাসান আলহাজ,আব্দুল কাদের, নায়েব আলী, মনি মোল্লা, যুগ্ন সম্পাদক মাসুম হায়দার, মাসুম চৌধরী, হান্নান কাজী,আজম খান, রবিউল ইসলাম ওবায়দুল, হারুন হাজারী, দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক দেলোয়ার, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, খন্দকার হারুনর রশিদ, মজিদ শেখ, যুগ্ন সম্পাদক আব্দুল ছালাম মোল্লা, বন্দের মোল্লা, বারেক খান, দপ্তর সম্পাদক তোরাপ আলী, প্রচার সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল, উপজেলা জাসাস এর সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমত আলী শেখ, রাণীনগর ইউপি চেয়ারম্যান মাহাতাব আলী মৃধা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা মৎস্য দলের সভাপতি রাজা শেখ, সাধারণ সম্পাদক আলী আকবর, সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মধু বিম্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক শফিউল আলম বাবু, যুগ্ন আহবায়ক আনোয়ার, উপজেলা বন্ধুদলের সাধারণ সম্পাদক কামাল শেখ প্রমুখ। 

এর আগে সুজানগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বের হওয়া শোভাযাত্রাটি সুজানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিকদির মোড় চত্বরে গিয়ে শেষ হয়।

1 comment:

  1. ভাই আমরা আপনাদের পাশ্বে আছি থাকবো চিরদিন ইনশাল্লাহ।

    ReplyDelete

Powered by Blogger.