ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে নকল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় প্রতিরোধে জনসচেতনতামূলক সভা


এম এ আলিম রিপনঃ  সুজানগরে নকল, ভেজাল, মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে  জনসচেতনাতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯ আগস্ট) বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি’র হলরুমে ঔষধ প্রশাসন, পাবনা ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

বিআরডিবি’র সভাপতি ও সর্দার ফার্মেসীর কর্ণধার একিউএম শামছুজ্জোহা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.কামরুল কিবরিয়া ও  ঔষধ তত্ত্ববধায়ক ঔষধ প্রশাসন পাবনার কে,এম মুহসীনিন মাহবুব। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি  রেজাউল মন্ডল, সহ-সভাপতি খন্দকার লিটন, সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খাজা, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম (বাবু খান), কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পাবনা জেলা শাখার সদস্য সাইদুর রহমান খান, লোকমান, তারেক ইবনে আনছার, আব্দুল কুদ্দুস ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাতবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল কালাম  প্রমুখ।

অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল, সমাজ সেবক আব্দুল কুদ্দুস খন্দকার, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি’র পরিদর্শক মোঃ সাচ্চু হোসেন।

No comments

Powered by Blogger.