ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী


এম এ আলিম রিপনঃ  সুজানগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের  উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। (২৮আগস্ট) বুধবার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে  ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। 

অনুষ্ঠানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ, মোঃ কামরুজ্জামান, আজিজুর রহমান, কৃষ চন্দ্র সরকার, শওকত আলী, মুস্তাক আহমেদ, সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল হক, ভবানীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, চরভবানীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গোবিন্দপুর সরকারি প্রথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা  শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুজানগর মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

খেলাটি পরিচালনা করেন চর সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন। ধারা বর্ণনায় ছিলেন সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মোতাহার হোসেন।

No comments

Powered by Blogger.