ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী
এম এ আলিম রিপনঃ পাবনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পাবনা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. পাবনা জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আজম শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। শেষে অতিথিবৃন্দ পল্লী উন্নয়ন প্রকল্পের আওতাধীন সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।





No comments