ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাাহীনুজ্জামান শাহীন। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন ও উপ সহকারি কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায় ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রনোদনা  কর্মসূচির আওতায়  মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২০০ জন কৃষকের প্রত্যেককে মাসকালাই ৫ কেজি,এমওপি সার ৫ কেজি এবং  ডিএপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। 

No comments

Powered by Blogger.