সুজানগরে গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
এম এ আলিম রিপনঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সুজানগর উপজেলায় শুরু হয়েছে ৪৮তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯। (০৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল,বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, লিয়াকত আলী, কাজেম উদ্দিন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আখতারুজ্জামান জর্জ, আজিজুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন, সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





No comments