ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মৌসুমী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী


এম এ আলিম রিপনঃ সুজানগরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত মৌসুমী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। (৪ঠা সেপ্টেম্বর) বুধবার উপজেলা প্রশাসন ও  উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম। সঞ্চালনা করেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আখতারুজ্জামান জর্জ। 

অনুষ্ঠানে উপজেলা  সহকারী শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ, মোঃ কামরুজ্জামান, আজিজুর রহমান,কৃষ চন্দ্র সরকার, শওকত আলী, মুস্তাক আহমেদ, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সুত্রে জানাযায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণী থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীরা দেশাত্মবোধক জারিগান, জ্ঞান  জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, দলীয় লোকনৃত্য, দেয়ালিকা ও দলীয় অভিনয় প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। 

No comments

Powered by Blogger.