সুজানগরে নতুন ভোটার তালিকার তথ্য সংগ্রহ শুরু
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় (৪ঠা সেপ্টেম্বর) বুধবার থেকে শুরু হয়েছে নতুন ভোটার তালিকার তথ্য সংগ্রহের কার্যক্রম। সুজানগর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায় এ কার্যক্রম চলবে আগামী (২৫ সেপ্টেম্বর ২০১৯) বুধবার পর্যন্ত।
উক্ত সময়ের মধ্যে ১ জানুয়ারী ২০০৪ সালের পূর্বে বাংলাদেশে জন্মগ্রহনকারী প্রতিটি নাগরিক যারা এখনো ভোটার হননি শুধুমাত্র তারাই নতুন করে ভোটার হতে পারবেন। আর এ সময়ের মধ্যে তথ্য সংগ্রহকারীগন সুজানগর পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করবেন।
এদিকে প্রতিটি নাগরিককে তথ্য সংগ্রহকারীর নিকট সঠিক তথ্য প্রদান করে নিভূল জাতীয় পরিচয়পত্রের মালিক হওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট কার্যালয়ের পক্ষ থেকে। সুজানগর উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন জানান নতুন ভোটার তালিকার তথ্য সংগ্রহের কার্যক্রম শেষে আগামী (৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০১৯ ) পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অথবা নিজ নিজ ইউনিয়নের নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার কার্যক্রম চলবে।




No comments