ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের জেলেদের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ



এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ আহরণে বিরত থাকা স্থানীয় দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় সরকারের পক্ষ থেকে বিনামুল্যে খাদ্যশস্য হিসাবে (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) পৌরসভার অন্তর্গত ১৪০ জন জেলের  প্রত্যেকের মাঝে ২০ কেজি করে এ চাল বিতরণ করেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। 

এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর সচিব গোলাম নবী, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ, আবুল কালাম আজাদ, মনসুর আলী মন্টু, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ও পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম  সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম জানান এবারে পৌরসভা সহ সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী  ভাঁয়না, মানিকহাট, সাতবাড়িয়া, নাজিরগঞ্জ ও সাগরকান্দি ইউনিয়নের সর্বমোট  ১২৫০ জন জেলের মধ্যে এ খাদ্যশস্য বিতরণ করা হবে।

No comments

Powered by Blogger.