ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে পদ্মায় ইলিশ শিকার করায় ৮ জেলের দন্ড

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মঙ্গলবার (১৫  অক্টোবর) ও সোমবার রাতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১ লাখ ৪০ মিটার কারেন্ট জাল ও ৮৫ কেজি মা ইলিশ জব্দ করা সহ ৮ জেলেকে আটক করেছে ।

আটককৃতরা হলেন সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে টুটুল সর্দার, একই ইউনিয়নের মোহনপুর গ্রামের  মোকছেদ বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস ও আজগর প্রাং এর ছেলে  মিলন প্রাং, মাশুন্দিয়া গ্রামের নায়েব আলীর ছেলে হালিম, গোবিন্দপুর গ্রামের সাহেব আলীর ছেলে সিরাজুল, রাজবাড়ী জেলার পাংশা থানার আফিয়া গ্রামের আজাদের ছেলে মোজাহার,ওহাবের ছেলে বিপুল ও আকবরের ছেলে সবুজ । 

পদ্মা নদীর সাতবাড়িয়া, মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

পরে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড  প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃরানুয়ারা খাতুন।

শেষে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা সহ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম।

No comments

Powered by Blogger.