ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে পোকার উপস্থিতি নির্ণয়ের লক্ষে আলোক ফাঁদ স্থাপন

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার বিভিন্ন স্থানের জমিতে রোপনকৃত ধানের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি নির্ণয়ের লক্ষে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার জানান পৌরসভা সহ সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে ৩১টি ব্লকের মাধ্যমে ধান ক্ষেতের পাশে  এ আলোক ফাঁদ স্থাপন করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায়  উপজেলার বিভিন্ন স্থানে স্থাপনকৃত আলোক ফাঁদ পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃনাঈম হাসান। 

এ সময় এসএপিপিও আলমগীর হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান, সাইদুল ইসলাম, মোছাঃ রত্না খাতুন ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.