সুজানগরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি
এম এ আলিম রিপনঃ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ পালন উপলক্ষে সুজানগরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সুজানগরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহনে বের হওয়া র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বাগানপাড়া বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার কাউন্সিলর মনসুর আলী মন্টু। এর আগে আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সুজানগর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো.মনিরুল ইসলাম।




No comments