সুজানগরে লাঠিবাড়ি খেলার উদ্বোধন বৃহস্পতিবার
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুরে আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা ও সাঁতার প্রতিযোগিতা।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি হুমায়ন কবীর সুজন।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ বদরুজ্জামান, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, ও উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ ।




No comments