চরতারাপুরের পদ্মায় ইলিশ ধরতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ-১
এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের অন্তর্গত পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে দুই নৌকার সংঘর্ষের ঘটনায় মোঃ কমর উদ্দিন শেখ (৫০) নামক এক ব্যাক্তি নিখোঁজ হয়েছেন।
সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কফির উদ্দিন শেখ এর ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ।
ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন এদিন রাত ১০টা পর্যন্ত অনেক চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল।




No comments