ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন পাবনা জেলা শাখার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধিঃ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) পাবনা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাকক্ষে পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও পাবনা প্রতিশ্রুতির  উপ-সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদের সঞ্চালনায় এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডাঃ নাঈমা ইসলাম, এ্যাডভোকেট ফিরোজ হোসেন, প্রত্যাশার নির্বাহী পরিচালক  মুস্তফা আব্দুল বাতেন রুশদী, সূচনার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান, এমএসপি মোনায়েম আলী খাঁন, এমএসপি খলিলুর রহমান প্রমুখ।

এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সমন্বয়কারী মোহাম্মদ টিপু সুলতান। পরে সর্বসম্মতিক্রমে পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খানকে আহ্বায়ক এবং সূচনার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, মনসুর আলী ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ আলী, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান, এ্যাডভোকেট  ফিরোজ হোসেন, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডাঃ নাঈমা ইসলাম কে যুগ্ন আহ্বায়ক ও পবনা টাউন গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম, আসিয়াবের কর্মকর্তা আব্দুস সামাদ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সদস্য করে ৪৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য নতুন এ কমিটির সদস্যদের সমন্বয়ে নেটওয়ার্ক গড়ে তোলে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি করা, শিশু, কন্যা শিশু, নারী, সংখ্যালঘু, দরিদ্র, শ্রমজীবী, প্রতিবন্ধী, ও সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠী সর্বোপরি সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ এবং প্রতিষ্ঠায় মানবাধিকার সংস্কৃতি বিস্তৃত করার লক্ষে কাজ করে যাবে বলে সভায় জানানো হয়। 

সভাটির আয়োজনে ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতি।

No comments

Powered by Blogger.