ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের পদ্মায় ইলিশ ধরায় ৭৯ জেলের জেল-জরিমানা


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত দুইদিনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে  ২ লাখ ৫৫ হাজার  মিটার কারেন্ট জাল ও ১৭০ কেজি মা ইলিশ জব্দ করা সহ ৭৯ জন জেলেকে আটক করেছে । 

পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

পরে  আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের  মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রানুয়ারা খাতুন। 

অভিযানে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা সহ কারেন্ট জাল পুড়িয়ে ফেলানো হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম।

No comments

Powered by Blogger.