সুজানগরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলায় ইঁদুর নিধন অভিযান-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক র্যালি বের হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহনে বের হওয়া র্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোর্শেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান, নাঈম হাসান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসএপিপিও আলমগীর হোসেন ওউপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




No comments