ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে


এম এ আলিম রিপন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ, রোভার দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তারা আরো বলেন বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই সন্ত্রাস আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ নষ্ট করেছিল। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। 
তারা বলেন  বর্তমান প্রধানমন্ত্রী হৃদয়ে অসাম্প্রাদায়িক চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে এবং দেশ থেকে অনিয়ম, ঘুষ-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য দূর করতে কাজ করে যাচ্ছে। আর তাই দেশের এই সার্বিক উন্নয়নে সকলকে বর্তমান সরকারের পাশে থেকে সকলকে কাজ করে যাবার আহ্বান জানান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করে  নিজেকে একজন আদর্শবান  মানুষ হিসাবে গড়ে তুলে দেশের কল্যাণে আগামীতে কাজ করারও আহ্বান জানান তারা। নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা রোভার এর কাউন্সিলর মোঃ আশরাফ আলী, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ আব্দুল কাদের রোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও অত্র কলেজ পরিচালনা কমিটির সদস্য আজম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার, কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, প্রভাষক রোজী আফরোজ, কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদ্দুল হাসান ও তানজিলা সুলতানা ইলা প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, আব্দুল কাদের, সুলতান প্রাং, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সুজানগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, অত্র কলেজ পরিচালনা কমিটির সদস্য শহিদুর রহমান শহিদ, বিআরডিবির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল।

No comments

Powered by Blogger.