সাগরকান্দিতে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের দড়ি মালঞ্চি গ্রামের জিয়া সর্দারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান শনিবার ভোর রাত ৪টার দিকে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।পরে বেড়া দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এর আগেই বাড়ির ৩টি ঘর এবং ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।




No comments