ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর সম্পাদককে সংবর্ধনা


এম এ আলিম রিপনঃ  সুজানগর উপজেলার নব নির্বাচিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বারেক স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সংবর্ধিত নতুন সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য শওকত হোসেন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম, সংবর্ধিত সুজানগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ হোসেন, আহম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক আনিছ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বারেক স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা বারেক এফ রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সুজানগর উপজেলা যুবলীগের নব নির্বাচিত সভাপতি রাজু আহমেদ ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ হোসেন তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এছাড়া একই দিনে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকেও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.