সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সরকারি ত্রাণ সহায়তা হিসাবে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানাযায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া, হাটখালী রাণীনগর ও নাজিরগঞ্জ ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য সর্বমোট ২ বান্ডিল করে সরকারি ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




No comments