সুজানগরে স্প্রে ও সেলাই মেশিন বিতরণের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন এবং প্রান্তিক পর্যায়ের দরিদ্র কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় হাটখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় হাটখালী ইউপি সচিব আওলাদ হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দরিদ্র কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয় সুত্রে জানা যায় এডিপির আওতায় ইউনিয়নের ১৫ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন এবং এলজিএসপি প্রকল্পের আওতায় ৭৮ জন কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।




No comments