চরতারাপুর ছাত্রলীগ নেতা নিরবের হাতে মারধরের শিকার হলেন আ’লীগ নেতার ছেলে
নিজস্ব প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের ছেলে ও স্থানীয় দীঘি গোহাইলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী খায়রুল ইসলাম রাজু (২২) কে মারপিট করে মারাত্বক আহত করার অভিযোগ উঠেছে চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরবের বিরুদ্ধে।
এদিকে মারধরের শিকার খায়রুল ইসলাম রাজুকে মারাত্বক আহত অবস্থায় সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় নবীন বাজার এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন রাজু তাকে মারধর করে মারাত্বক আহত করার জন্য চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব কে দায়ী করে জানান এদিন সন্ধ্যায় নিজ বাড়ী দাশপাড়া থেকে চুল কাটার জন্য নবীন বাজার এলাকায় গেলে অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে আহত করা হয়। এ সময় স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে সুজানগর হাসপাতালে ভর্তি করে।
এদিকে চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের ছেলে ও স্থানীয় দীঘি গোহাইলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী খায়রুল ইসলাম রাজুর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্ত নীরব কে ছাত্রলীগ থেকে বহিস্কার করতে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো সহ তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য এর আগে সম্প্রতি চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠলে পরে স্থানীয় শালীসের মাধ্যমে সেই নারীকে বিয়ে করে সে সময় রক্ষা পান নিরব।




No comments