ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার অসহায় ও  দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানাযায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ সকল ত্রাণ সামগ্রী দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

আর বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি সহ অন্যান্য শুকনো খাবার সামগ্রী। উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন মানব সেবায় কোন ধর্ম বর্ণ বিবেচনা না করে দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। 

No comments

Powered by Blogger.