ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

করোনা সচেতনতায় সুজানগর পৌরসভার উদ্যোগে জীবানুনাশক স্প্রে প্রয়োগ


এম এ আলিম রিপনঃ করোনাভাইরাস প্রতিরোধে সুজানগর পৌরসভার পক্ষ থেকে পৌর বাজার সহ স্থানীয় বিভিন্ন এলাকায়  স্প্রে মেশিনের মাধ্যমে ব্লিচিং পাউডার স্প্রে করা শুরু হয়েছে। বুধবার(২৪ মার্চ) সকালে শহরের পৌর বাজার এলাকায় এই স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। 

এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, এন এ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম,পৌর সচিব গোলাম নবী, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন ও পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব জানান শুধু পৌর বাজারই  না পর্যায়ক্রমে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার স্প্রে করা হবে। এবং সকলেই যদি নিজ নিজ  জায়গা থেকে একটু সচেতন হওয়া যায় তাহলে করোনা ভাইরাস থেকে ইনশআল্লাহ সকলকে মুক্ত করতে পারা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন জানান প্রথমদিনে পৌর বাজার,উপজেলা পরিষদ, হাসপাতাল ও থানায় স্প্রে করা হয়েছে। এবং এই কার্যক্রম চলমান থাকবে।

No comments

Powered by Blogger.