ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলুন: মেয়র-ওহাব


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করেছেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব।

বুধবার (২৫ মার্চ) সুজানগর পৌরসভার অন্তর্গত সকল মসজিদে বিনামূল্যে সাবান বিতরণকালে পৌর মেয়র বলেন নিজে ও অপরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, বেশি বেশি পানি পান করুন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। তবেই, দেখবেন আল্লাহপাকের অশেষ রহমতে সব ঠিক হয়ে গেছে।

তিনি আরও বলেন, বাজার ও রাস্তা-ঘাটে বেশি আড্ডা না দিয়ে বাড়িতে থাকার চেষ্টা করুন। সময় পেলে আল্লাহর কাছে দেশ ও জাতির জন্য প্রার্থনা করুন। নামাজ কালাম পড়ার চেষ্টা করুণ। সৃষ্টিকর্তা করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করবেন ইনশআল্লাহ। 

এ সময় পৌর সচিব গোলাম নবী, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.