ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

প্রতিটি মানুষ নিজেদের সুরক্ষা করতে পারলে আমাদের দেশও সুরক্ষিত হবে: -শাহীনুজ্জামান


এম এ আলিম রিপনঃ প্রতিটি মানুষ নিজেদের সুরক্ষা করতে পারলে আমাদের দেশও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

বুধবার (২৫ মার্চ) উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি আরো বলেন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছেন।

সরকারের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সমাজের কাছে দায়বদ্ধতা থেকে আমি এই উদ্যোগ হাতে নিয়েছি। সমাজের যারা সচ্ছল ব্যক্তি সবারই নিজের জায়গা থেকে এরকম উদ্যোগি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। এবং তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান । 

উদ্বোধনকালে উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন ও সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নিম্ন আয়ের মানুষ রিকশা-ভ্যান চালক, দিনমজুরদেরকে মাস্ক, হাতধোয়ার সাবান বিনামূল্যে বিতরণ করা সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের পক্ষ থেকে  জন সাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারপত্রও বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

No comments

Powered by Blogger.