ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাতবাড়ীয়ার অসহায় মানুষদের পাশে কামরুজ্জামান উজ্জল


এম এ আলিম রিপনঃ মহামারি নোভেল করোনাভাইরাসের কারণে মানুষ ঘর বন্দি হয়ে পরেছে। আর দিনমজুর কর্মহীন মানুষ তাদের কাজ বন্ধ থাকায় তারা খাবার সংকটে পরেছে। সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। 

এরই ধারাবাহিকতায়  নিজ ব্যক্তি উদ্যোগে সাতবাড়ীয়া ইউনিয়নের  কর্মহীন অসহায় মানুষদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। 

এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সদস্য হামিদুল হক হাজারী মন্টু, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সুজানগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাতবাড়ীয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক এস এম সাইফুল আলম বিপুল, চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা ইকবাল বাহার ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল বলেন  আমার সাধ্যমতো আমি যতটুকো পারছি চেষ্ট করছি অসহায় মানুষের জন্য কিছু করার।  এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.